Bondhu tomar pother sathike - Hemanta - বন্ধু তোমার পথের সাথীকে
Singer: Hemanta Mukherjee •
Lyricist: Mukul Datta •
Advertisement
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।।
খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি।।
সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও।
আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোন দিন ভুলে ছেড় নাক তুমি এই হাত
ভুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি।।