Pother Klanti Bhule lyrics - Hemanta - পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব

Singer: Hemanta Mukherjee  •  Lyricist: Gauri Prasanna Mazumder  •  Composer: Hemanta Mukherjee
Advertisement
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো
কত দূর আর কত দূর বল মা ।।

আঁধারের ভ্রূকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রূকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা ।।

চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা ।।

যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা ।।

Related Songs

Ei baluka belay ami likhechinu Lyrics - Hemanta - এই বালুকা বেলায় আমি লিখেছিনু

Ei baluka belay ami likhechinu Lyrics - Hemanta - এই বালুকা বেলায় আমি লিখেছিনু

Amar jiboner eto khushi - Hemanta - আমার জীবনের এত খুশি

Amar jiboner eto khushi - Hemanta - আমার জীবনের এত খুশি

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে - Moner janala Dhore - Hemanta Mukherjee

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে - Moner janala Dhore - Hemanta Mukherjee

শাঙন গগনে ঘোর ঘনঘটা - shawono gagane Rabindra sangeet

শাঙন গগনে ঘোর ঘনঘটা - shawono gagane Rabindra sangeet

যাবার আগে কিছু বলে গেলে না-Jabar aage kichu bole gele na-Hemanta

যাবার আগে কিছু বলে গেলে না-Jabar aage kichu bole gele na-Hemanta

মুছে যাওয়া দিনগুলি-Muchhe jaoa dinguli-Hemanta

মুছে যাওয়া দিনগুলি-Muchhe jaoa dinguli-Hemanta