মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে - Moner janala Dhore - Hemanta Mukherjee
Singer: Hemanta Mukherjee •
Lyricist: Salil Chowdhury •
Composer: Salil Chowdhury
Advertisement
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না-(২)
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
হৃদয়ের ও শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারোওফুল-(২)
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর-(২)
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।