Shudhu ek din valobasa - Manna Dey - শুধু একদিন ভালবাসা
Singer: Manna Dey (মান্না দে) •
Lyricist: Pulak Bandyopadhyay (পুলক বন্দোপাধ্যায়) •
Composer: Pravash Dey (প্রভাস দে)
Advertisement
শুধু একদিন ভালবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই
আমি তাই চাই তাও যদি পাই
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।।
যদি ও চোখে রশ্নি জ্বালো শুধু একবার।
আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার
আমি চাই না দেখতে এই প্রানহীন চোখের পাথর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর
ভাগ্যের দরবারে দুহাত পেতে
আমি চাইনা পূণ্যফলে স্বর্গে যেতে
ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাতখানি রাখো এ হাতে
যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল।
যদি একবারও করো কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।।