চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি - Chand dekhte giye ami Manna dey
Singer: Manna Dey (মান্না দে) •
Lyricist: Pulak Bandyopadhyay ___ পুলক বন্দ্যোপাধ্যায় •
Composer: Nachiketa Ghosh ___ নচিকেতা ঘোষ
Advertisement
(আকাশ পানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে, দেখেছি অনেক তাঁরার ভীড় – অরুদ্ধতি, স্বাতী, সপ্ত-ঋষির খেলা, সব দেখেছি, শুধু….)
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে
চোখ নাকি আর সারে না।
যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে
তবে দৃষ্টি নাকি ফেরে না।
বল, তা হলে কী আমার এ চোখ নষ্ট আমি করেছি,
হায়রে হায়রে……।।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে
ভোর না কি আর কাঁটে না।
আমার প্রানটা জ্বলে মরে, মন কেমন যেন করে
আমার কিছুই ভাল লাগে না।
তাই চিন্তা করে পাই না বুঝে, বেচেছি কী মরেছি
হায়রে হায়রে……।।