Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে
Singer: Suchitra Sen ( সুচিত্রা সেন ) •
Lyricist: Gauri Prasanna Mazumder ( গৌরীপ্রসন্ন মজুমদার ) •
Composer: Robin Chatterjee ( রবীন চট্টোপাধ্যায় )
Advertisement
আমার নতুন গানের নিমন্ত্রণে
আসবে কি ?
আমায় তুমি আগের মত
তেমনি ভালবাসবে কি ?
ফাগুন বলে কোন কথাই শুনবোনা
ছড়ালো রং তোমার প্রাণে উনমনা।
সেই রঙে মন ভরিয়ে নিয়ে
আবার তুমি আসবে কি ?
কে জানে আজ কোথায় আছ কোন দূরে
ভুললে কি গো তোমারই সেই বন্ধুরে
চোখে চোখে নীরব কথা।
ব্যাকুলতায় ভাসবে কি ?