ভয় দেখাস না প্লিজ- Bhoy Dekhas Na Please

Singer: K. Mohan  •  Lyricist: Angshuman Chakraborty  •  Composer: Indradip Dasgupta
Advertisement
ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।
এই শরীরটাই যা তুই চিনিস,
বাদবাকি আমি আনকোরাই।
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই মন গড়াই।
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির, ছদ্মবেশ।
তোর কাঁধেতে বসে আর গান শোনাবো
পাই যদি আদেশ...

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান।
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।

তুই একফালি আকাশ
আমি ভূল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস
তবু ফিরতেই হবে বল দেখি মুশকিল।
জানি ফেরার পরে তুই আমায়
হাটতে দেখলেও চিনবি না।
তোর দেওয়া এই ডাকনামে
ভূল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর
তোর স্বপ্নে ঊড়বে কাঁচপোকাদের ভুল।
ঘুমে কাদবি তুই
আর বলবো আমি বদলানোর মাশুল।

অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরব ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভূলে গেলে তুই
হাতরে ফিরবো, অন্ধকারের গান,
জমলে ধুলো গায়,
জোছোনায় করবো স্নান।
জমলে ধুলো
গায় জোছোনায়,
করবো স্নান।

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দুচোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই।

Related Songs

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

হৃদয়ের রং (Hridoyer Rong)

হৃদয়ের রং (Hridoyer Rong)