সেই তো আবার কাছে এলে - sei to abar kache ele
Singer: Manna Dey (মান্না দে) •
Lyricist: Pulok Bandyopadhyay | পুলক বন্দোপাধ্যায় •
Composer: Manna Dey | মান্না দে
Advertisement
সেই তো আবার কাছে এলে।
এতদিন দূরে থেকে বলনা কি সুখ তুমি পেলে।।
এ কেমন ভালবাসা কে জানে
কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে।
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে।
আবার নিজে দিলে জ্বেলে।।
তুমি তো আমায় ভাল চেনো।
তুমি ছাড়া কোন গান ভাবতেও পারিনা তা জেনো।
তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা।
ঝরা মালা কেন দাও পরায়ে।
খুলিতে দাও না তারে ফেলে।।