দুঃখ আমাকে দুঃখী করেনি- Dukkho amake dukhi koreni Manna dey
Singer: Manna Dey (মান্না দে) •
Lyricist: Pulak Bandyopadhyay ___ পুলক বন্দ্যোপাধ্যায় •
Composer: Mrinal Bandyopadhyay ___ মৃণাল বন্দ্যোপাধ্যায়
Advertisement
দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।
তোমার নাঠ মন্দিরে যাত্রা আসরে
তুমি চিকের আরালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার
সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায় একটি গোলাপ তাজা
ও রানী সাহেবা বিদায়
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।
আহা সেই দিন থেকে এ ফকির রোজ
শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার
রাজার বিরহ জ্বালা
আসোল রাজার বিরহ জ্বালা
আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায় আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।
ও রানী সাহেবা বিদায়
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।