Singer: Talat Mahmood •
Lyricist: Poet Kazi Nazrul Islam •
Advertisement
আসল যখন ফুলের ফাগুন,
গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়।।
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে,
না ফুটিতে দলগুলি তার
ঝর্ল গোলাব হিম-হাওয়ায়।।
পুরানো গুল-বাগ এ ধরা,
মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়।
সামলে চরণ ফেলো পথিক,
পায়ের নিচে মরা ফুল আছে মিশে
এই সে ধরার গোরস্থানে এই ধূলায়।।
হল সময় – লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বন্ধু ডাকছে আয়।।