Tumi Anek Jotno Kore - Manna Dey - তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো
Singer: Manna Dey •
Advertisement
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো
দিতে পারনি
কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারোনি ।
সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো – ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
ফাগুনের সব কেড়ে নিয়েছো – স্মৃতিটুকু তার কেন কাড়নি।
কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারোনি ।
অন্তরে আলো জ্বেলে রেখে – দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে
নিজেকে প্রশ্ন করে দেখনা যার নাম তুমি আর লেখনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে বিদায়ের পথ কেন ছারনি
কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারনি।।