Prane Khusir Tufan - প্রাণে খুশির তুফান
Lyricist: Rabindra Nath Tagore •
Advertisement
প্রাণে খুশির তুফান উঠেছে
ভয় - ভাবনার বাধা টুটেছে।।
দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে
উধাও হয়ে হৃদয় ছুটেছে।।
হেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা,
দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে,
আনন্দে সে ধুলায় লুটেছে।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )