Na na jeo na - Manna Dey - না না যেও না
Singer: Manna Dey •
Advertisement
না না যেও না।
ওগো শেষ পাতা গো শাখায় তুমি থাকো
ছিলে তুমি ছিলাম আমি।
চিহ্নটি তার রাখো।।
উত্তর বায় করুক শাসন
যাক মুছে যাক সবুজ আসন।
শেষ বেলাকার অশেষ নিয়ে
শীতের ছবি আঁকো।।
ঐ পাতাটাই অমর হবে তোমার আমার কথা
পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা।
বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন।
হিমেল রাতের দুঃখ তোমার ভুষণ করে ঢাকো।।