Madhyadine jabe gan - মধ্য দিনে যবে গান
Lyricist: Rabindra Nath Tagore •
Advertisement
মধ্য দিনে যবে গান বন্ধ করে পাখি,
হে রাখাল , বেণু তব বাঁজাও একাকী
প্রান্তরপ্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে-ধ্যান মগন- আঁখি
হে রাখাল বেনু যবে বাঁজাও একাকী।।
সহসা উচ্ছসি উঠে ভরিয়ে আকাশ
তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী
হে রাখাল বেনু যবে বাজাও একাকী।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )