Jodi kagoze lekho naam - Manna Dey - যদি কাগজে লেখো নাম
Singer: Manna Dey •
Lyricist: Gauri Prasanna Mazumder •
Composer: Dr. Nachiketa Ghosh
Advertisement
যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে
রাধার ভালবাসা কাহিনী হয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।
গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোন ভাষা।
চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।