Danriye achho tumi amar ganer o pare - দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে
Lyricist: Rabindra Nath Tagore •
Advertisement
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে-
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে।।
বাতাস বহে মরি মরি আর বেধে রেখো না তরী-
এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে।।
তোমার সাথে গানের খেলা দুরের খেলা যে
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাশি বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )