আমার পরাণ যাহা চায় - Aamaro porano jaha chay - Rabindra Sangeet
Lyricist: Rabindra Nath Tagore •
Advertisement
আমার পরান যাহা চায়,
তুমি তাই তুমি তাই গো ।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো ।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও, সুখের সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
-আর কিছু নাহি চাই গো ।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস-দীর্ঘ দিবস,
দীর্ঘ রজনী,দীর্ঘ বরষ মাস ।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
-আমি যত দুখ পাই গো ।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )