কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে- kul theke mor ganer tori dilem khule
Advertisement
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে।।
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধু আসে জলে
সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা উঠছে দুলে
সেখানে মোর গানের তরী দিলেম খুলে।।
এবার, বীণা, তোমায় আমায় আমরা একা---
অন্ধকারে নাই বা কারে গেল দেখা
কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে
সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে যে ফুল দোলে
সে ফুল এ নয়---
দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )