আমি বৃষ্টি দেখেছি - Ami Brishti Dekhechi Anjan Dutta

Singer: Anjan Dutta  •  Lyricist: Anjan Dutta  •  Composer: Anjan Dutta
Advertisement
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি।

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…

চারটে দেয়াল মানেই নয়তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝপসা চোখে দেখা এই শহর …

আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি,
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি।
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি,
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি…

হারিয়ে গেছে তরতাজা সময়,
হারিয়ে যেতে করেনি আমার ভয়।
কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে,
ঝপসা চোখে দেখা এই শহর …

আমি অনেক শ্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি,
আমি আগুণ থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি।
আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি,
শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখেছি।
আমি বৃষ্টি দেখেছি।

Related Songs

বসে আছি ইস্টিশানেতে - boshe achi istitionete - Anjan Datta

বসে আছি ইস্টিশানেতে - boshe achi istitionete - Anjan Datta

আকাশ ভরা সূর্য তারা - Akash vora surjo tara Anjan Dutta

আকাশ ভরা সূর্য তারা - Akash vora surjo tara Anjan Dutta

কাঞ্চনজংঘা - kanchon jonghha Anjan Dutta

কাঞ্চনজংঘা - kanchon jonghha Anjan Dutta

তুমি আসবে বলে তাই - Tumi Asbe Bole Anjan Datta

তুমি আসবে বলে তাই - Tumi Asbe Bole Anjan Datta

শুনতে কি চাও তুমি - Shunte ki chao tumi - Anjan Datta

শুনতে কি চাও তুমি - Shunte ki chao tumi - Anjan Datta

Tumi na thakle - Anjan Dutta - তুমি না থাকলে

Tumi na thakle - Anjan Dutta - তুমি না থাকলে